শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫৩ পিএম, ২০২৫-১২-০১
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) থানার মুন্সিপুকুরপাড় এলাকায় কাস্টমস কালেক্টরের বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন– কাবুল দাশ (৫০), মনজুর আলম (৩৯), মো. মিলন (৪৬), মো. আইয়ুব খান (৫৬), মো. খলিল মিয়া (৫৭), নুরুল ইসলাম (৬০), লিটন আহমেদ (৫২), আহমেদ (৫০) ও আবুল কাশেম (৫২)। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় সেখান থেকে ১২ বান্ডেল তাস ও জুয়ার টেবিলে থাকা নগদ ১৬ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited