শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৫:৫১ পিএম, ২০২৫-১১-৩০
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারী ও আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবীতে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার অধীন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও বক্ষব্যাধি ক্লিনিক ইউনিট শাখার সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। আজ ৩০ নভেম্বর রোববার সকাল ৯টায় নগরীর আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতাল চত্ত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিট শাখার সভাপতি মোঃ মাসুদ পারভেজ। বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিট শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুল আউয়াল তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা হাজী মোঃ শামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক হাওলাদার, সহ-সভাপতি মোঃ নুরুন্নবী, সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও বক্ষব্যাধি ক্লিনিক ইউনিট শাখার সহ-সভাপতি মোঃ নুরুল আলম। বক্তব্য রাখেন ইউনিট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক জিসু দে, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর, প্রচার সম্পাদক মোঃ হোসেন, মহিলা সম্পাদিকা স্বপ্না দাশ, কার্যকরী সদস্য সুজন দাশ, মোঃ বাদশা, আবুল ফজল, মোঃ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলম, মোঃ নাসির, জাহিদুল ইসলাম, রমজান আলী, রুবেল কুমার মল্লিক, মৃদুল দাশ, উজ্বল দে, জিলন দাশ, চন্দন দাশ, মিলন দাশ। সমাবেশে বক্তারা বিভিন্ন দাবী উপস্থাপন করেন। দাবীগুলো হলো-আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারী ও আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর করা, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনবর্হালসহ সচিবালয়ের মত এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, জাতীয় সার্ভিস কমিশন গঠন, মাস্টার রোল, ওয়ার্ক চার্জ, কন্টিনজেন্ট পেইড ইত্যাদি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল পূর্বক শূন্যপদে সরাসরি নিয়োগ, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান, বুকপোস্ট সমূহে পদোন্নতি প্রদান এবং আইএলও সনদের ৮৭ ও ৯৮ ধারা মোতাবেক সকল সরকারী দপ্তরে ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। দাবীগুলো অবিলম্বে কার্যকরের দাবী জানান বক্তারা।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited