শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪০ পিএম, ২০২৫-১১-২৬
চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের উইং ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স।
বুধবার (২৫ নভেম্বর) আলিফ হত্যাকাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকীতে সংগঠনটির বিবৃতিতে উল্লেখ করা হয়— আলিফ হত্যা মামলায় মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এর মধ্যে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৭ জন এখনও পলাতক থাকায় বিচার কাজ শুরু করা যাচ্ছে না। বিবৃতিতে পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়— শহীদ আলিফকে ফ্যাসিবাদী শক্তির দোসর, সুবিধাভোগী ও দেশ বিরোধী শক্তি নৃশংসভাবে খুন করে ভয়ের রাজত্ব তৈরি করতে চেয়েছিল। কিন্তু সেটা তাদের জন্য বুমেরাং হয়েছে। শহীদ আলিফ আমাদের জনগণের দেশপ্রেম আরও বাড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে একটি উগ্রবাদী গোষ্ঠী। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম(আইআইইউসি) থেকে এলএলবি ও এলএলএম পাস করে আইন পেশায় নিযুক্ত হন। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম আদালতে আইন পেশা শুরু করেন। পরবর্তীকালে ২০২৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited