শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৪:২৮ পিএম, ২০২৫-১১-২৬
ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের ফারুকনগর এলাকা থেকে মোহাম্মদ আজাদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ঘরের বিমের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবার।
নিহত আজাদ সন্দীপ উপজেলার ৮ নম্বর হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের ছেলে। দুই সন্তানের জনক আজাদ বৈবাহিক সূত্রে দাঁতমারায় শ্বশুরবাড়ির পাশে নিজ বাড়িতে বসবাস করতেন। একটি জাহাজে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
জানা যায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) আজাদ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও বিকেলে হাটহাজারী থেকে আবার বাড়িতে ফিরে আসেন। রাতে স্ত্রীর সাথে ঝগড়ার পর আলাদা রুমে চলে যান তিনি। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ভূজপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited