চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন  

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪৫ পিএম, ২০২৫-১১-২৫

আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন  

চট্টগ্রাম পাঁচলাইশ হামজারবাগস্থ আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার ১২ তম বার্ষিক ওয়াজ মাহফিল ২৩ নভেম্বর সম্পন্ন হয়। রবিবার বাদে জোহর হতে ওলামায়ে কেরামের তকরিরের মধ্য দিয়ে  ধর্মীয় আলোচনা শুরু হয়। এর আগে ২২ নভেম্বর শনিবার বাদে মাগরিব  শানদার ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হয়।  

২৩ নভেম্বর রবিবার বাদে যোহর আল্লামা শাহ আহমদ হাসান (রহ.), মুফতিয়ে আজম আল্লামা মুফতি শাহ নুরুল হক (রহ.), শায়খুল কুরআন হাফেজ ইউসুফ (রহ.), আল্লামা সুলতান যাওক নদভী রহ. ও আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব রহ. সহ সকল আকবিরে দেওবন্দের স্মরণে এতে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ সমাজের সর্বস্থরে ধর্মীয় চিন্তাধারা ও মুসলিম মিল্লাতের মধ্যে বলিষ্ঠ ঐক্য,  ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, আত্মশুদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন।  ওয়ায়েজীনদের মধ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন মারকাজুদ দাওয়া ওয়াল ইরশাদের প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত আল্লামা মোস্তফা নবী দাঃবাঃ, জামেয়া দারুল মা'রিফ আল ইসলামিয়ার সুযোগ্য মুহতামিম হযরত  আল্লামা ফুরকানুল্লাহ খলিল দাঃবাঃ, শাহসীরপুর মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত আল্লামা ক্বারী নুরুল্লাহ নুর দাঃবাঃ। 

এতে আরো তকরির পেশ করেন জামেয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষা পরিচালক আল্লামা মুফতি জসীমউদ্দিন সাহেব দাঃবাঃ, মেখল হামিদিয়া সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক  হযরত আল্লামা ঈসমাইল খান সাহেব দাঃবাঃ, জামেয়া আরবিয়া ইসলামিয়া জিরির সিনিয়র শিক্ষক হযরত মাওলানা হোসাইন আহমদ সাহেব দাঃবাঃ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামেয়াতুন নুর আল মিয়ইয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা বুরহান উদ্দিন সাহেব দাঃবাঃ, জামেয়াতুন নুর আল মিয়ইয়া পটিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত আল্লামা ওবাইদুল্লাহ হামজা, বরকল ফয়জিয়া মাদ্রাসার সহকারী পরিচালক হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব দাঃবাঃ।  জামেয়া দারুল মা'রিফ আল ইসলামিয়ার এর সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা ফরিদ আহমেদ সাহেব (দাঃবাঃ), আশরাফুল উলুম কুয়াইশ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুছ ছাত্তার সাহেব।  হাফেজ মাওলানা শোয়াইব  মক্কী  সাহেব, হাফেজ মাওলানা তানভীর নুর সাহেব, হাফেজ মাওলানা হামেদ বিন ফরিদ সাহেব দাঃবাঃ।  

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোরশেদুল ইসলাম ও এইচ এম  মনিরুল ইসলাম।    
বক্তারা বলেন  তিন ধরণের  চরিত্র রয়েছে।  সেগুলো হলো সচ্চরিত্র, উত্তম চরিত্র  ও মহাচরিত্র।  আল্লাহর রাসূল এই তিন ধরনের চরিত্রের অধিকারী ছিলেন।  সন্তানদের উত্তম আখলাক বা  চরিত্র গঠনের জন্য অভিভাবকদের সচেতন হওয়ার জন্য বলেন। বক্তারা   শানে রেসালাত বা রাসূলের শান-মান, আদর্শ নিয়ে আলোচনা করেন এবং বলেন  রাসূলে পাকের কারণে অন্যান্য নবীর উম্মতের চাইতে আখেরী নবীর উম্মতরাও অধিক মর্রযাদাবান। 

মাহফিলের সর্বাঙ্গীন সফলতার জন্য  কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ওজাইরুল্লাহ।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর