শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৫:৪৭ পিএম, ২০২৫-১১-২২
ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি গোষ্টী নানামুখী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির বিবিরহাটে বিএনপির উদ্যোগে বিশাল গণমিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি গোষ্টী নানামুখী ষড়যন্ত্র করছে। তাই বিএনপি নেতাকর্মীসহ দেশবাসীকে ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকতে হবে।
ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, ফটিকছড়িতে শিল্প জোন করা হবে, সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে, বেকারত্ব দুর হবে, আত্মসামাজিক উন্নয়নে লাভবান হবেন তাঁরা।
সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির মানুষের সঙ্গে আছি, জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত থাকব। এ অঞ্চলের মানুষের ঋণশোধ করতে পারবেন না।
ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদ'র সঞ্চালনায় গনমিছিলে অংশ নেন বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, শহিদুল আজম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, মহিবুল্লাহ বাহার, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, খালেদ বাবুল, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, নাছির উদ্দীন বিপ্লব, আবু মেম্বার, আবুল খায়ের, মো. এনাম, এয়াকুব শহিদ, নাছির কোম্পানি, নাজিম উদ্দীন বাচ্চু, জাহেদ মেম্বার, মো. শাহরিয়া, এস এম মুনসুর, জালাল উদ্দীন চৌধুরী, ফয়েজ তারেক, মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, আজম খান, হাসানুল কবির, গাজী আমান, আমান উল্লাহ, আহমদ রশিদ, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, মহি উদ্দিন মেসি, এম মাহফুজ প্রমুখ।
এর আগে উপজেলার ১৮ ইউনিয়ন, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আসেন। পরে মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited