চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে দলীয় নেতৃবৃন্দের সাথে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময়

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৫:৪৮ পিএম, ২০২৫-১১-১৯

রাঙামাটিতে দলীয় নেতৃবৃন্দের সাথে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময়

রাঙামাটি জেলা বিএনপিসহ জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের অডিটরিয়ামের হলরুমে সোমবার আয়োজিত এ সভায় জেলা বিএনপির প্রথম সারির নেতারা, ১০ উপজেলার সভাপতি–সম্পাদকসহ দুইটি পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মতবিনিময় সভার শুরুতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ধরনের যাচাই–বাছাই শেষে তাকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য তিনি তৃণমূলের নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীপেন দেওয়ান বলেন, আগামী নির্বাচনে কিভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে রাঙামাটির আসনটি দলকে উপহার দেওয়া যায় সেই লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার– প্রচারণার কার্যক্রম শুরু করছি।”

তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত রাঙামাটিতে বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিতভাবে উপস্থাপন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের উৎসাহ ও সমর্থন আমাকে আরও অনুপ্রাণিত করেছে।

সভায় উপস্থিত জেলা ও উপজেলা বিএনপির নেতারা দলের প্রার্থীকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করার আশ্বাস দেন।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর