শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ১২:৪৯ পিএম, ২০২৫-১১-১৩
বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৪টি ককটেল, দেশে তৈরি বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার জামতল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জামতল এলাকায় একটি খামারে অবস্থান করার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার পশ্চিম কধুরখীলের মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমীন (৪৬), মৃত আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মো.জামালের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেনকে (৪২) আটক করা হয়। নুরুল আমীন যুবলীগ, আবু নাসের জিলানী ও শাহাদাত হোসেন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, ১টি বন্দুক, ১টি তাজা কার্তুজ, ১টি হিরো গ্লামার মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট এবং নগদ ৮৯ হাজার ২৮ টাকা জব্দ করা হয়। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, নুরুল আমীনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেট সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited