শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৫:১৩ পিএম, ২০২৫-১১-১১
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা বাজার এলাকায় ৩২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। অভিনব কৌশলে জাল নোট চালাতে গিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। এসময় প্রতারণাকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম মো. আবদুল মোতালেব (৩৮)। রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় তার বাড়ি। তবে তাদের মূল বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে এবং বাবা বনবিভাগের অবসরপ্রাপ্র স্টোরকিপার ছিলেন। গোচরা ব্যবসায়ী নেতা মো. ইলিয়াস উদ্দিন জানান, বাজারের পূর্বদিকে পৌরসভা মার্কেটের তেলের দোকানের পাশাপাশি বিকাশ ব্যবসায় করেন আবদুল মান্নান নামে এক ব্যক্তি ৷ তার কাছে মোতালেব নামে ওই ব্যক্তি ২০ হাজার টাকা বিকাশ করতে যায়। বিকাশ করার পর জাল নোট ধরিয়ে দিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করতে গেলে দৌড়ে গিয়ে ধরে ফেলেন দোকানদার মান্নান। পরে তার পায়ের সাথে মোজার ভেতরে গুজিয়ে রাখা অবস্থায় সব মিলিয়ে ৩২০০০ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে থানায় খবর দিলে এসআই মো. মিজান এসে তাকে নিয়ে যায় বলে জানান তিনি। সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited