শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৫:৫১ পিএম, ২০২৫-১১-১০
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী বলেছেন, খোদার কসম, সরকারের বরাদ্দকৃত একটি টাকাও আমার পেটে বা পকেটে ঢুকবে না। রবিবার রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়ায় আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী বলেন, অতীতে অনেক প্রার্থী নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হয়ে জনগণের মুখোমুখি হননি। কিন্তু আমি জনগণের ভোটে নির্বাচিত হলে সরকারি বরাদ্দের প্রতিটি টাকা এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যয় করব। তিনি আরও বলেন, আমি রাজনীতি করি জনগণের সেবা করার জন্য, ব্যক্তিগত লাভের জন্য নয়। আনোয়ারা ও কর্ণফুলীর উন্নয়নই আমার মূল লক্ষ্য। উঠান বৈঠকে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী এলাকার শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা–কর্ণফুলীর ভোটারদের প্রতি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited