চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে বৈধ সিম বিতরণ শুরু, অবৈধ সিম বন্ধে সরকারের উদ্যোগ

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৫:৪৫ পিএম, ২০২৫-১১-১০

রোহিঙ্গা ক্যাম্পে বৈধ সিম বিতরণ শুরু, অবৈধ সিম বন্ধে সরকারের উদ্যোগ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আশ্রিতদের মধ্যে প্রথমবারের মতো বৈধ সিম কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যাম্পে অবৈধ সিম ব্যবহারের কারণে অপরাধমূলক কার্যক্রম ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছিল। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এই উদ্যোগ নিয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ইউনাইটেড কাউন্সিল অব রোহাং (ইউসিআর)-এর নবনির্বাচিত সভাপতি ও নির্বাহী সদস্যদের হাতে নির্ধারিত টেলিটক সিম কার্ড তুলে দেন।
মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ সিম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পে অপরাধমূলক নেটওয়ার্ক গড়ে উঠেছিল, যা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এখন থেকে শুধুমাত্র বৈধ সিম ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এটি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি শিগগিরই লক্ষাধিক অবৈধ সিম বন্ধ করা হবে। অবৈধ সিম বন্ধ করে বৈধ কাঠামোয় আনার মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রমের সঙ্গেও সহজে সংযোগ স্থাপন করা সম্ভব হবে।
রোহিঙ্গা প্রতিনিধিরাও এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। ইউসিআরের সংগঠক মাস্টার সৈয়দ উল্লাহ বলেন, বৈধ সিম কার্ড পেলে আমাদের পরিবারগুলোর মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। আগে অনেকেই অবৈধ সিম কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন। এখন অনুমোদিত সিম পেলে নিরাপত্তা ও আস্থা দুটোই বাড়বে।
প্রসঙ্গত, ২০১৯ সালে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ সিম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাংলাদেশ সরকার। কিন্তু এরপরও সিম ব্যবহার বন্ধ হয়নি, ফলে পরিচয় যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ভোগান্তি পোহাতে হয়েছে।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত নতুন এই উদ্যোগ সফল হলে ক্যাম্পে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আরও সহজ হবে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর