শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৪:৩৬ পিএম, ২০২৫-১১-১০
রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে সোমবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মহোদয় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন। প্রসঙ্গত, গত ৫ নভেম্বর রাতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন আহত হয়েছিলেন। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান উপজেলায় একাধিকবার গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited