শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:২৯ পিএম, ২০২৫-১১-০৮
কুতুবদিয়া প্রতিনিধি :
কুতুবদিয়া উপজেলার সম্ভবনাময় পর্যটন সাগরপাড়, বাজার এলাকায় মিয়ারপাড়া আজ শনিবার মিয়ারপাড়া ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। সকাল থেকে সংগঠনের সদস্যরা রাস্তা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নেন। স্থানীয় তরুণদের অংশগ্রহণে পুরো এলাকা ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিস্কার করা হয়।
সংগঠনের সভাপতি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ জীবনের পূর্বশর্ত। এলাকাকে সুন্দর ও বাসযোগ্য রাখতে আমরা নিয়মিত এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করব।”
কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, স্থানীয় যুবক এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগে তরুণ সমাজের সামাজিক দায়বদ্ধতা বাড়বে এবং এলাকার পরিবেশ হবে আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত।
পরিচ্ছন্ন পরিবেশ - সুস্থ সমাজ গঠনের প্রথম ধাপ, এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
তাদের এই উদ্যোগকে স্বাগতম জানিয়ে স্থানীয় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন বলেন, “যুব সমাজের এই ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। পরিচ্ছন্ন পরিবেশই সুস্থ সমাজ গঠনের পূর্বশর্ত।” পরিবেশ সুন্দর রাখলে রোগব্যাধি কমে, মানসিক শান্তিও বৃদ্ধি পায়। আমিও তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করব।
কর্মসূচি পরিদর্শন করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরমান হোসেন। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তরুণ প্রজন্মের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। পুলিশ প্রশাসন সবসময় এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited