শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৮:০২ পিএম, ২০২৫-১১-০৬
সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে রাঙামাটি শহরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সামছুল আলম আকাশকে(২৭) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আকাশ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানাগেছে। সে রাঙামাটি শহরের বনরূপাস্থ কাটা পাহাড় এলাকার বাসিন্দা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আকাশের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে কোতয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা থেকে আকাশকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকাশ তার সহপাঠিদের নিয়ে পতিত আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচী পালনের পাশাপাশি পলাতক নিষিদ্ধ নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ করতেন।
তার বিভিন্ন কর্মকান্ডে আতঙ্কের পাশাপাশি জনমনে শঙ্কার সৃষ্টি করছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই ধরনের কর্মকান্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুকনা কেন তাদের সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited