শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৫৩ পিএম, ২০২৫-১১-০২
ফটিকছড়ি প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নানুপুর ও লেলাং ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।
১লা নভেম্বর বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছালাউদ্দিন।
লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য এস. এম. আজিজ উল্লাহ, এবং সঞ্চালনা করেন নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. খায়েজ আহমদ। এতে সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ. এম. নাসির, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য কে. এম. আজম, জেলা যুবদল নেতা নুরু উদ্দিন, বিএনপি নেতা সামসুল আলম মেম্বার, সৈয়দুল হক, মোহাম্মদ আলী, আজম মুন্সী, মোঃ জাহাঙ্গীরসহ আরও অনেকেই। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited