শিরোনাম
রিপোর্টার | ০৬:০৩ পিএম, ২০২৫-১১-০১
চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ২০২৫ সালের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ।
তিনি বলেন, “জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির শিক্ষা ব্যবস্থার সংস্কার অংশকে সামনে রেখে বিএনপি শিক্ষার আলোক ছড়িয়ে দিতে চায়। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের অনুপ্রাণিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করাই এই সংবর্ধনার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই আগামী প্রজন্মের নেতৃত্বের প্রতীক এবং দেশ গড়ার হাতিয়ার। তাদের জ্ঞানের আলোয় বাংলাদেশ একদিন একটি সমৃদ্ধ, শিক্ষিত ও আধুনিক জাতিতে পরিণত হবে।”
সভায় সভাপতিত্ব করেন সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার।
বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সংবর্ধনা উপ-কমিটির সদস্য ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মঞ্জুরুল আলম মঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, এবং মঞ্জুর রহমান চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited