শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:২০ পিএম, ২০২৫-১০-৩০
চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাটের কামাল ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে আফরোজা আফরিন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই কক্ষের বিছানায় থাকা আতকিয়া আয়েশা নামে ১৬ মাস বয়সী কন্যাশিশুর মরদেহও উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ফটিকছড়ি পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আফরোজা আফরিন এনজিও কর্মী মো. আনোয়ার হোসেন বিবলোর স্ত্রী। তাদের বাড়ী ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর হলে দীর্ঘদিন ধরে বিবির হাটের নিজ বাসায় বসবাস করে আসছিলেন। নিহত আফরিনের বাপের বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ চাঁন মিয়া চৌধুরীর বাড়িতে।
নিহতর শশুর কামাল উদ্দিন জানাই, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। সকালের নাতনিকে গোসল করানোর কথা বলেন দরজা বন্ধ করলে আর খুলেননি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে কামাল ভবনের নিচতলার আনোয়ারের শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে বিছানায় পড়ে থাকা ১৬ মাস বয়সী কন্যাশিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- মৃত্যুর আগে ওই গৃহবধূ তার কন্যাসন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited