শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৪:২৮ পিএম, ২০২৫-১০-২৭
চট্টগ্রাম মহানগরীতে বসবাসরত রাঙ্গুনিয়াবাসীদের নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করেছে ‘ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া নাগরিক ফোরাম। গত রবিবার ২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর বহদ্দার হাটস্থ আর বি কনভেশন হলে এক প্রাণবন্ত এই আয়োজনটি সম্পন্ন হয়। চট্টগ্রাম - ৭ তথা রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কোবিট যোদ্ধা তথা বাংলাদেশের আইডল এবং আধুনিক চিকিৎসা জগতের পথ-প্রদর্শক, বর্তমান প্রজন্মের অহংকার, আমাদের গৌরব সর্বজন সীকৃত ডা. এটিএম রেজাউল করিম।
সুধি সমাবেশের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, রাঙ্গুনিয়ার উন্নয়ন, শিক্ষার অগ্রগতি এবং জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, দেশ-বিদেশে যারা রাঙ্গুনিয়ার সুনাম বৃদ্ধি করছেন তাদের সাথে এই সুসম্পর্ক ও সহযোগিতা আরও বাড়াতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরের জামায়াত আমীর জনাব আলাউদ্দিন সিকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী এবং মাওলানা মুহাম্মদ মিয়া হোসাইন শরীফ।
অনুষ্ঠানে প্রকৌশলী শফিউল আলম, আবু তালেব, ইয়াহিয়া মাহমুদ রিজভী, ইসমাইল হোসেনসহ গুণীজন আ.ন.ম শামসুল আলম, বিটিভি সাংবাদিক সুরেশ কুমার দাশ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অনিরুদ্ধ অপু, হিন্দু কমিউনিটির প্রতিনিধি দেবাশীষ দাশ, উত্তর জেলা খেলাফত মজলিস আমীর মুফতি আবুল কালাম আজাদ, অধ্যাপক প্রণয় কুমার বড়ুয়া ও লুটাস বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু বিশ্বাস।
প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দুল কুদ্দুস ও মুহাম্মদ ইউনুস। রাঙ্গুনিয়া ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য দেন ডাক্তার জিতু দাশ গুপ্ত। নাগরিক ফোরামের পক্ষ থেকে বক্তব্য দেন মুহাম্মদ রাশেদুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ডের সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান।
উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াত আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। আয়োজনে সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইন।
সুধী সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হিজবুল্লাহ আল মুজাহিদ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।
রাঙ্গুনিয়াবাসীদের এই বন্ধন ভবিষ্যতে রাঙ্গুনিয়ার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited