চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নিষিদ্ধ সংগঠনের নেতাকে নিয়ে কর্মশালা: ফটিকছড়ি সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:২৪ পিএম, ২০২৫-১০-২১

নিষিদ্ধ সংগঠনের নেতাকে নিয়ে কর্মশালা: ফটিকছড়ি সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রামের ফটিকছড়িতে সমবায় বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার অংশগ্রহণকে কেন্দ্র করে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস শহিদ ভূইয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, গত ২০ অক্টোবর ফটিকছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে আয়োজিত সমবায় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানের ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, “যাচাই-বাছাই ছাড়াই নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।”

এ ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস শহিদ ভূইয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তাকে চিঠি দিয়েছেন ইউএনও। এ সংক্রান্ত চিঠির নম্বর ১৮৮০, তারিখ ২০/১০/২০২৫।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস শহিদ ভূইয়া বলেন, “সব অভিযোগই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সংশ্লিষ্ট সমিতিকে চিঠি পাঠিয়েছি, কিন্তু কে কাকে দাওয়াত দিয়েছে তা আমি জানি না। নিষিদ্ধ সংগঠনের নেতাকে আমন্ত্রণ জানানোর প্রশ্নই আসে না।”

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর