শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:২৬ পিএম, ২০২৫-১০-২০
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আয়োজিত ‘খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ’ বিষয়ক ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার শেষ হয়েছে।
কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় সিভাসু’র ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বাস্তবমুখী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। গত ০৯-২০ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজারের ২৫ জন তরুণ ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের ১০টি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, যেমন: জ্যাম, জেলি, কেক, বিস্কুট, দই, আচার ইত্যাদির ‘প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ’ পদ্ধতি সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আজ বিকেল ৪টায় প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন। সভাপতিত্ব করেন ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শিরীন আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার কো-অর্ডিনেটর ও ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহের নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক নাহিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান তরুণ ও নারী উদ্যোক্তাদের নৈতিকতা বজায় রেখে ব্যবসা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘নৈতিকতা বজায় রেখে ব্যবসা করবেন। লেগে থাকবেন। তাহলে ব্যবসা টেকসই হবে। সফলতা আসবে।’
অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited