চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিগত ১৭ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি চন্দনাইশের যুগের চাঁদ - বৈলতলী সংযোগ সড়কে

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৮:৩৪ পিএম, ২০২৫-১০-০৯

বিগত ১৭ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি চন্দনাইশের যুগের চাঁদ - বৈলতলী সংযোগ সড়কে

চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের হযরত আকবর শাহ রাস্তার মাথা থেকে যুগের চাঁদ বাড়ি হয়ে জাফর আলীর বাড়ি পর্যন্ত দেওয়ানহাট-বৈলতলী সংযোগ সড়কটি আজও জনদুর্ভোগের নাম। প্রায় দেড় যুগ ধরে কোনো টেকসই সংস্কার না হওয়ায় সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, উন্নয়নের প্রতিশ্রুতি বহুবার শোনা গেলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। বর্ষার সময় রাস্তার খানাখন্দে জমে থাকা কাদা-পানির কারণে এটি কাদার পুকুরে পরিণত হয়। শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই এটি এক ভয়ংকর যাতায়াত পথ।

বিকল্প সড়ক না থাকায় প্রতিদিন শতাধিক মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও রোগীদের এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। কাদা ও ভাঙা রাস্তা পেরিয়ে শিক্ষার্থীদের সময়মতো ক্লাসে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলে অনেককে জুতা হাতে নিয়ে হাঁটতে হয়। অসুস্থ রোগী বা জরুরি প্রয়োজনে যানবাহন নিয়ে চলাও প্রায় অসম্ভব।

স্থানীয় বাসিন্দা জাহেদুল ইসলাম শ্রাবণ বলেন, আমরা বহুবার নিজের টাকায় ভাঙা অংশে বালু ও ইট ফেলে রাস্তাটি ঠিক করার চেষ্টা করেছি। কিন্তু কয়েক মাসের মধ্যেই সব আবার আগের অবস্থায় ফিরে যায়। অনেকবার পৌরসভায় লিখিত আবেদন করেও কোনো স্থায়ী সমাধান পাইনি।

দোহাজারী পৌরসভায় সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ নাঈম উদ্দিন জানান, হযরত আকবর শাহ রাস্তা থেকে যুগের চাঁদ পর্যন্ত সংযোগ সড়কের দুর্বল অবস্থা সম্পর্কে আমরা ইতিমধ্যেই অবহিত হয়েছি। স্থানীয়রা আমাদের কাছে সমস্যার বিষয়ে আবেদন করেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা বিষয়টি পেয়েছি। আমরা শীঘ্রই সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। বাজেট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছি। বিষয়টি আমার নজরদারিতে রয়েছে। 
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর