শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৬:১৯ পিএম, ২০২৫-১০-০৯
রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহনী থেকে রাণীর হাট গাবতল পর্যন্ত ডিসি সড়ক ৩০ ফুটের প্রসস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ আগষ্ট সকাল ১০টায় রাঙ্গুনিয়া মোগলের হাটস্থ সড়কের দু'পাশে কয়েক হাজার ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্রীরা উপস্থিত ছিলেন। এতে বক্তরা বলেন, জনবহুল ও ব্যস্ততম এই সড়কটি সংকীর্ণ হওয়ায় প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, সড়কটি সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে নিয়মিত। সম্প্রতি বিজয়নগরের কিশোর আবদুল আহাদের মর্মান্তিক মৃত্যু তারই করুণ প্রমাণ। এ ঘটনার পর স্থানীয়রা আর কোনো প্রাণহানি দেখতে চান না জানিয়ে সড়ক প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে সাধারণ জনতা, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের নারী-পুরুষের অংশগ্রহণ ছিল লক্ষনীয়। এতে বক্তরা আরো বলেন, "আমরা আর কোনো আহাদকে হারাতে চাই না। তাই ডিসি সড়ক প্রশস্তকরণের দাবিতে আজ এই মানববন্ধন। শুধু মোগলের হাটেই নয়, বরং মরিয়মনগর চৌমুহনী, শান্তি নিকেতন, আলমশাহ পাড়া, ধামাইর হাট, রাজার হাট এবং রাণীর হাট ও গাবতল পর্যন্ত প্রশস্ত করার আহ্বান জানানো হয়েছে। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রধান অতিথি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, উদ্ভোদক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, প্রধান বক্তা সড়ক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শরীফ, আরও বক্তব্য রাখেন, স্বনির্ভর রাঙ্গুনিয়া বিএনপির সভাপতি মো নাছির, উপজেলা বিএনপির সদস্য আবু বক্কর মেম্বার, আর কে রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন, স্বনির্ভর রাঙ্গুনিয়া যুবদলের আহবায়ক সালাউদ্দিন ননায়, যুবদল নেতা আবু জাফর, মোঃ এরশাদ, ডিসি সড়ক উন্নয়ন কমিটির সভাপতি নুরুল আলম, সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন মেম্বার প্রমুখ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited