শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৫৮ পিএম, ২০২৫-১০-০৭
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, “যেখানে দলের বিভক্তি, সেখানে আমার অংশগ্রহণ হতে পারে না। ফটিকছড়িতে যারা আছেন, আমরা তাদের সঙ্গেই থাকবো। ফটিকছড়ির বাইরে বা কোনো বহিরাগত ব্যক্তিকে আমরা গ্রহণ করবো না।”
৬ অক্টোবর বিকেলে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যারা দলের দুঃসময়ে কান্ডারীর ভূমিকা পালন করেছেন, আগামী দিনে তারাই নেতৃত্ব দেবেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেবেন।”
এর আগে ফটিকছড়ি বাসস্টেশন থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে বিবিরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত ভবনের সামনে পথসভায় মিলিত হয়।
পথসভায় কে. এম. আজমের সভাপতিত্বে ও সুজা উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন— বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, এইচ. এম. নাসির উদ্দিন, নুরু উদ্দিন নুরু, মো. হোসেন, সৈয়দুল হক, মাহাম্মদ আলী, শামসু মেম্বার, জহির উদ্দিন, আজম মুন্সী, আতি চৌধুরী, উমর ফারুক ডিওক, মো. মঞ্জু, রমজান আলী টুটুল প্রমুখ।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited