শিরোনাম
রিপোর্টার | ০৫:৩১ পিএম, ২০২৫-১০-০৭
অবশেষে ইছামতি নদীর পর ৭অক্টোবর মঙ্গলবার থেকে কর্ণফুলী নদীর বালু উত্তোলন বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। কর্ণফুলী নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা ও পরিবেশ সুরক্ষার জন্য আপাতত বালু উত্তোলন বন্ধ রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে এলাকায় দলের প্রভাব খাটিয়ে স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিলেন। যার কারনে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল, তেমনি অন্যদিকে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছিল। ছাত্র-জনতার আন্দোলন-প্রতিবাদের মুখে প্রশাসন অবশেষে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়।
ইতিপূর্বে গত ৬ অক্টোবর সোমবার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা এলাকায় ইছামতি নদীতে প্রাথমিক ভাবে অভিযান চালানো হয়েছিল। রাঙ্গুনিয়ার ইউএনও কামরুল হাসানের নির্দেশে ঘাগড়া ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জন- প্রতিনিধিরা এই অভিযানে অংশ নেন। এসময় ইছামতি নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা দিয়ে ড্রেজার গুলো জব্ধ করা হয়।
বালি উত্তেলন বন্ধের ঘোষনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানালেন এলাকাবাসী। প্রশাসনের এই পদক্ষেপে নদী ও পরিবেশ রক্ষায় নতুন আশার সঞ্চার হয়েছে বলেও অনেকেই মন্তব্য করতে দেখাগেছে। স্থানীয় শিক্ষার্থী, এলাকাবাসী ও সামাজিক সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তারা স্থায়ী সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
কর্ণফুলী নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা ও পরিবেশ সুরক্ষার জন্য আপাতত বালু উত্তোলন বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে সাময়িক নির্দেশনা দেওয়া পর, রাঙ্গুনিয়ার ইউএনও কামরুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতা ও সচেতন মহলের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পরিবেশ ও নদী রক্ষার স্বার্থে কর্ণফুলীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধের বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে দেখছেন বলে আশ্বাস দিয়েছেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited