শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৫:৫৮ পিএম, ২০২৫-১০-০৬
ছবির ক্যাপশন- চন্দনাইশে শীতকালীন শাকসবজি চাষে কৃষি প্রনোদনা বিতরন কার্যক্রম উদ্বোধন করছেন ইউএনও রাজিব হোসেন
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ:
চট্টগ্রামের চন্দনাইশে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ৬ অক্টোবর ) সকালে উপজেলার কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য প্রণোদনার আওতায় ৩'শ ৫০ জন কৃষক বসতবাড়িতে চাষ করার জন্য ৭ ধরনের শীতকালীন সবজির বীজ পাবেন এবং ৭০০ জন কৃষক মাঠে চাষ করার জন্য প্রতিজন লাউ/বেগুন/ মিষ্টি কুমড়া/শসা'র যে কোনো একটি বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে, পাশাপাশি গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে অনেক বেশি ভূমিকা রাখবে ও উৎসাহ যোগাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আজাদ হোসেন।
এ ছাড়াও কৃষি অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এবং চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited