চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ১২ বনরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:০৫ পিএম, ২০২৫-০৯-৩০

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ১২ বনরক্ষী নিহত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্দুকধারীরা বন রক্ষাকারী এবং অপরাধী দল ও জিহাদিদের তাড়ানোর জন্য কমপক্ষে এক ডজন প্রহরীকে হত্যা করেছে। পুলিশ একথা জানিয়েছে।

রোববার কোয়ারা রাজ্যের রাজধানী ইলোরিন থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৫ মাইল) দূরে অবস্থিত একটি ছোট শহর ওকে-ওডেতে এই হামলার ঘটনা ঘটে। 

লাগোস থেকে এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা ‘অঞ্চলে আক্রমণ করে ‘বিক্ষিপ্তভাবে গুলি চালায়’।

পুলিশ এবং বন সুরক্ষা পরিষেবাগুলো পাল্টা গুলিবর্ষণ করে এবং রক্ষীদের ‘১২ জনের মৃতদেহ’ উদ্ধার করে। হামলায় আরো চারজন আহত হয়।

বন্দুকধারীরা কারা ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা যায়নি।

তবে স্থানীয়ভাবে ডাকাত এবং জিহাদি নামে পরিচিত দলগুলো উত্তর ও মধ্য রাজ্যগুলোর বনাঞ্চলে লুকিয়ে থাকা ঘাঁটি থেকে কার্যক্রম পরিচালনা করে।

অপরাধী দলগুলো গ্রাম লুটপাট করে এবং পুড়িয়ে দেয় এবং মুক্তিপণের জন্য অপহরণও করে।

সাম্প্রতিক মাসগুলোতে রাজ্যটিতে বেশ কয়েকটি মারাত্মক হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা মাহমুদা গ্রুপকে দায়ী করেছেন, যা আনসারু সন্ত্রাসী গোষ্ঠীর একজন সিনিয়র নেতা মাহমুদ আল-নাইজেরির অনুগত একটি দল।

বোকো হারাম গ্রুপের মধ্যে ২০২১ সালে বিভক্তির মধ্য দিয়ে আনসারু গড়ে ওঠে এবং এই দলটি পরে আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব এর সাথে জোটবদ্ধ হয়।

নাইজেরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নুহু রিবাদু গত মাসে বলেছিলেন, আনসারুর নাইজার এবং মধ্য নাইজেরিয়ার কোয়ারা রাজ্যে ‘শহুরে স্লিপার সেল’ এবং ‘দূরবর্তী বন ঘাঁটি’ রয়েছে।

আগস্টের মাঝামাঝি সময়ে, নাইজেরিয়ান কর্তৃপক্ষ আনসারুর সহযোগী নেতা মাহমুদ মুহাম্মদ উসমানের সাথে আল-নাইজেরিকে আটক করার ঘোষণা দেয়।

কোয়ারা রাজ্যের গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক ‘অপরাধীদের কার্যকলাপ বন্ধ করতে’ ‘নিরাপত্তা বৃদ্ধি’ করার আহ্বান জানিয়েছেন। 

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর