শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:০৩ পিএম, ২০২৫-০৯-২৫
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়লো মো. নাহিদুল ইসলাম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী। নিহত নাহিদ বাগান বাজার ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার কামাল উদ্দীনের ছেলে এবং স্থানীয় বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বিদ্যালয়ের পুকুরেই ঘটে যায় এ হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় ইউপি সদস্য ও নিহতের মামা মো. জসিম জানান, বিকেলে স্কুল ছুটির পর কয়েকজন সহপাঠীর সঙ্গে নাহিদ পুকুরে গোসল করতে নামে। অন্যরা নিরাপদে উঠে আসলেও নাহিদ আর উঠতে পারেনি। চারদিকে কান্নার রোল পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় তার নিথর দেহ উদ্ধার করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ ইমাম উদ্দীন নূরী শোকাভিভূত কণ্ঠে বলেন, নাহিদুল সাঁতার জানতো। কিন্তু পানিতে হঠাৎ ডুবে যেতে শুরু করলে বন্ধুরা প্রাণপণ চেষ্টা করেছিল তাকে টেনে তুলতে। কিন্তু ব্যর্থ হয় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।
অকালেই ঝরে গেল এক ফুটফুটে কিশোর প্রাণ। বিদ্যালয়ের সহপাঠী থেকে শুরু করে পুরো গ্রাম এখন শোকে স্তব্ধ। নাহিদের বাবা-মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। গ্রামের মানুষ বলছে, হাসি-খুশি নাহিদ আজ নেই এই বিশ্বাসই আমাদের হচ্ছে না। এক মুহূর্তে আনন্দঘন বিকেল যেন পরিণত হলো শোকাবহ বিষাদে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited