শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৫০ পিএম, ২০২৫-০৯-২৫
২৪ তারিখ বুধবার বান্দরবানের আলীকদম উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২তম জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতা আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মন্জুর আলম। প্রতিযোগিতার সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায়।
দিনব্যাপী প্রতিযোগিতায় দাবা, সাঁতার ও ফুটবল বালক ও বালিকাসহ নানা ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। দর্শকদের করতালি, অভিভাবকদের উপস্থিতি ও শিক্ষার্থীদের উচ্ছ্বাস পুরো প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে।
ফুটবল (বালক) চ্যাম্পিয়ন হয় সেন্ট মেরী’স স্কুল, আলীকদম ও ফুটবল (বালিকা) চ্যাম্পিয়ন হয় আলীকদম আবাসিক উচ্চ বিদ্যালয়।
বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited