শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৮:২১ পিএম, ২০২৫-০৯-২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনা সদস্যরা। এ ঘটনায় মো. আবদুল হালিম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খিরাম সেনা ক্যাম্পের মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন।
এ সময় স্থানীয় সামাদ চেয়ারম্যানের বাড়ির খোরশেদুল আলমের পুত্র ইরফান ও শফির পুত্র আবদুল হালিম প্রকাশ ইমনের বাড়িতে তল্লাশি চালানো হয়।
সেনা সূত্র জানায়, ইরফানের বাড়ি থেকে কিছু না পাওয়া গেলেও আবদুল হালিমের বাড়ি থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- একটি রাইফেল, তিনটি রাইফেল এ্যামুনেশন, ছয়টি পিস্তলের এ্যামুনেশন, সাতটি বন্দুকের কার্তুজ, ১১টি ব্ল্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল, একটি চাইনিজ কুড়াল, দুইটি পাহাড়ি দা, সাতটি ছোট-বড় চাকু, একটি চেইন, এবং ইয়াবা, মদ, গাজা উদ্ধার করা হয়।
মেজর সাইফুর রহমান তুর্জো জানান, আটক আবদুল হালিম ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র অবৈধ কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited