শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:৩৬ পিএম, ২০২৫-০৯-২১
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন লিটন দাস।
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে আজ দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ১৬ বলে ২৩ রান করেন লিটন। এই ইনিংস খেলার পথে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে টপকে যেতে ১৯ রান দরকার ছিল লিটনের।
২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের হওয়ার পর এখন পর্যন্ত ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে ২৫৫৬ রান করে শীর্ষে উঠেছেন লিটন। দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২৫৫১ রান আছে সাকিবের।
সম্প্রতি সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক হন লিটন। সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি। বর্তমানে বাংলাদেশ অধিনায়ক লিটনের অর্ধশতক ১৫টি।
এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এক্ষেত্রে সাবেক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে পেছনে ফেলেন তিনি। ১৪১ ম্যাচে মাহমুদুল্লাহর ছক্কা ৭৭টি। ১১৪ ম্যাচে লিটন ছক্কা মেরেছেন ৭৮টি।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সাà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আমà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited