শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৪৮ পিএম, ২০২৫-০৯-২১
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল-ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এতে মিনহাজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেল চালক রাব্বি (১৯) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গহিরা–হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের প্রবেশদ্বার (কালায়ের টেক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের দক্ষিণ প্রান্তের প্রবেশদ্বারে ঢুকতে থাকা কাভার্ডভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত চালক রাব্বি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাভার্ডভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-শ-১১-১৬৬৯।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
উল্লেখ্য, এর দুই দিন আগে গত ১৯ সেপ্টেম্বর বিকেলে নাজিরহাট–মাইজভান্ডার সড়কে এক মহিলার প্রাণহানি ঘটনা ঘটে ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited