শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৪২ পিএম, ২০২৫-০৯-২১
চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার এক মাস পার হলেও মামলার মূল আসামী নাজিম উদ্দিনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
নিহতের পরিবার অভিযোগ করে বলছে, ঘটনার পরপরই পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল আসামীকে গ্রেপ্তারে কোনো অগ্রগতিনেই। প্রভাবশালী হওয়ার কারণে নাজিম উদ্দিন আজও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন স্থানীয় যুবক মো. নোমান ও মো. আজাদ হোসেনকে নিজেদের এলাকা থেকে আটক করা হয়।
এরপর দু’দিন পর ২৪ আগস্ট উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকা থেকে ফারাজ উদ্দিন এবং ঘটনার ৮ দিন পর ২৯ আগস্ট উপজেলার সুন্দরপুর ইউনিয়নে আত্মীয়ের বাড়ি থেকে মো. তাজুল ইসলামসহ মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
তবে মামলার মূল আসামী নাজিম উদ্দিনের গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন তুলছে স্থানীয়রা। তাদের দাবি, পরিকল্পিতভাবে মাহিনকে হত্যা করা হলেও মূল হোতাকে আড়াল করার চেষ্টা চলছে।
মাহিনের পরিবার দ্রুততম সময়ে মামলার মূল আসামীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলছে, “আমরা ন্যায়বিচার চাই, আমাদের মাহিনকে যারা মেরেছে, তাদের সবাইকে শাস্তি পেতেই হবে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ঘটনার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে। নিহত মাহিনের বাবাসহ একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চোর সন্দেহে রিহান মাহিন (১৪) নামের এক কিশোরকে স্থানীয় কয়েকজন যুবক বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited