শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৯:১৭ পিএম, ২০২৫-০৯-১৯
বোয়ালখালীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সেশন পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ রহমত উল্লাহ। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইউএনও মো. রহমত উল্লাহ বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের মধ্যে যে জ্ঞান ও দক্ষতা অর্জিত হয়েছে, তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখায় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়।
একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের দায়িত্ব ও করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সমাপনী সেশনের শেষে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষকগণ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited