শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:০৯ পিএম, ২০২৫-০৯-১৮
স্পেন আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহায়তা করার জন্য ‘গাজায় মানবাধিকার লঙ্ঘনের’ তদন্ত করবে। আইসসি যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার স্পেনের এটর্নি জেনারেল এ কথা বলেছেন। মাদ্রিদ থেকে এএফপি এই খবর জানিয়েছে।
এটর্নি জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের শীর্ষ কৌঁসুলি আলভারো গার্সিয়া ওরটিজ ‘গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের তদন্তের জন্য একটি কার্যকরী দল গঠনের জন্য ডিক্রি জারি করেছেন’।
বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারী দলের লক্ষ্য হবে ‘প্রমাণ সংগ্রহ করা এবং উপযুক্ত সংস্থার কাছে তা উপস্থাপন করা, যার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবাধিকার সম্পর্কিত স্পেনের বাধ্যবাধকতা পূরণ করা’।
এতে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিনি ভূখণ্ডের বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়ে গাজায় সংঘটিত ‘অপরাধের’ বিষয়ে আমাদের দেশে সংগৃহীত সকল প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ আইসিসি’র মামলায় সম্ভাব্য ব্যবহারের জন্য ‘অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত’।
গাজায় ইসরাইলি অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
গাজায় গণহত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ এনে স্পেন আরেকটি মামলা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দায়ের করেছে।
হেগ-ভিত্তিক উভয় আদালতই মামলাগুলো নিয়ে ইসরাইল এবং তার মিত্রদের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক বিচার আদালত ‘ক্ষমতার অপব্যবহার’ করেছে বলে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ইসরাইল এই মামলায় ১২৫ সদস্যের রাষ্ট্র আইসিসি’র এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছে।
আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited