শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০২:০৬ পিএম, ২০২৫-০৯-১৬
আবু বক্কর বাবুল, বাঁশখালী
আসন্ন শারদীয় দুর্গাপূজা–২৫ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাঁশখালী থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাঁশখালী থানার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের সভাপতিত্বে সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, বাঁশখালী থানার অফিসার ও ফোর্স, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জন্টু চন্দ্র দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রকৌশলী রনি সরকার, আহবায়ক সন্ধ্যা রাণী দাশসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
ওসি সাইফুল ইসলাম পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, পূজা চলাকালীন সময়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ প্রশাসন। তিনি পূজা উদযাপন কমিটিকে সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited