চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আলীকদম শিক্ষা অফিসে অনিয়মের ঝড়, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার বঞ্চিত! 

শিক্ষার্থীদের অধিকার হরণ করা হলো, এর দায়ভার নেবে কে?

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::    |    ০৭:১৯ পিএম, ২০২৫-০৯-১৫

আলীকদম শিক্ষা অফিসে অনিয়মের ঝড়, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার বঞ্চিত! 

বান্দরবানের আলীকদম উপজেলায় শিক্ষা অফিসে একের পর এক অনিয়মের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। দীর্ঘ ১১ মাস শিক্ষা অফিসারের পদ শূন্য থাকায় অফিস সহায়ক মো. শাখাওয়াত হোসেন শওকতের হাতে পুরো অফিস কার্যক্রম চলে আসছিল। দায়িত্বপ্রাপ্ত না হয়েও তার ‘কর্তৃত্বপরায়ণ’ আচরণ যেন এক কর্মকর্তার মতো এমন অভিযোগ তুলছেন শিক্ষকরা।

এর মধ্যেই ফেটে পড়েছে নতুন বিতর্ক। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে কোনো পুরস্কার বা সনদ দেওয়া হয়নি। অথচ সরকারিভাবে এ খাতে বরাদ্দ ছিল বলে দাবি শিক্ষক-শিক্ষার্থীদের। অভিযোগ উঠেছে, বরাদ্দকৃত অর্থ ও পুরস্কার স্থানীয় রাঘববোয়ালের পেটে গেছে।

আলীকদম সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ফরিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ক্রীড়া ফিস বাবদ মাথাপিছু ২০ টাকা করে দিয়েছি। কিন্তু আমাদের কোনো শিক্ষার্থী পুরস্কার বা সনদ পায়নি।” 

বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান আব্দুল হামিদও জানান, “আমার শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কিন্তু বিজয়ীদের প্রাপ্য পুরস্কার দেওয়া হয়নি।”

অভিযোগ উঠলে সদ্য যোগদান করা আলীকদম মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায় দুঃখ প্রকাশ করে বলেন, “আমি নতুন যোগদান করেছি। দীর্ঘদিন পদ খালি থাকায় কী হয়েছে জানি না। তবে শিক্ষার্থীদের প্রাপ্য পুরস্কার কেন দেওয়া হয়নি তা খুঁজে ব্যবস্থা নেব।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশের পর অফিস সহায়ক শওকতের টনক নড়ে। এরপর থেকেই তিনি স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে গুজব ছড়ানো শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চলবে....
 

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর