শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:১৯ পিএম, ২০২৫-০৯-০৯
বোয়ালখালী উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার(৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ'র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সভা উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আঁখি বড়ুয়ার সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন- কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সোফি,গণমাধ্যম প্রতিনিধি অধীর বড়ুয়া। এ সভায় সদস্য সচিব পিপলু চন্দ্র নাথ বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির প্ল্যাটফরম গ্রাম আদালত। ব্যাপক প্রচারণা,মটিভেশন ও দৃষ্টান্তমূলক সফলতার গল্প গ্রাম আদালতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য সরকার গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা চালু করেছেন। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। স্থানীয়ভাবে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের এ সেবা নিশ্চিত করার কাজটি করছে ইউনিয়ন পরিষদ। পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা নিশ্চিতকরণে বড় ভূমিকা পালন করতে হবে। এ সেবার কথা যাতে জন মানুষের কাছে পৌঁছায় তার জন্য দরকার ব্যাপক প্রচারণা। তাই প্রচারণার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহন করা দরকার।
তিনি আরো বলেন- গ্রাম আদালতের প্রচারণার জন্য মাইকিং, ওয়ার্ড সভা, দেয়াল লিখন, ফেস্টুন তৈরী করে জন সমাগম হয় এমন স্থানে পেস্টিং করার বিষয়ে মন্তব্য করেন।
সভায় বোয়ালখালী উপজেলার ৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির গত ৪ মাসের তথ্য উপস্থাপন করা হয়। প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ উপস্থাপন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার ৯টি ইউনিয়নে নিয়মিত মামলা গ্রহণ ও নিস্পত্তির মাধ্যমে গ্রাম আদালত চালু রাখার তাগিদ দেন। গ্রামের মানুষ যাতে বিচারিক সেবা পেতে কোন ধরণের অসুবিধায় না পড়ে তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় উপজেলার ৯টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান/ গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited