শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৭:২৫ পিএম, ২০২৫-০৯-০৪
দীর্ঘ এক বছর ধরে রাউজান-নোয়াপাড়া সেকশন-১ সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে।এই সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংস্কার না হওয়ায় প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটির বিভিন্ন স্থানেই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও জনসাধারণদের। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর।
সরেজমিনে দেখা গেছে, এই জনগুরুত্বপূর্ণ সড়কটি নোয়াপাড়া পথের হাট থেকে রাম বাজার, মগদাই বাজার, রূপচাঁদ,কাগতিয়া,ছিটিয়াপাড়া সহ বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় মিনি পুকুরে পরিণত হয়েছে। দেখা গেছে কোথাও কোথাও সড়কটি খালে ধসে পড়েছে। সড়কের মাঝখানে সৃষ্টি হওয়া ছোট-বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে ছোট-বড় যানবাহন।এতে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজার হাজার মানুষ। এই সড়ক দিয়ে শহরের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়া ফটিকছড়ি ও পার্বত্য জেলার রাঙামাটির অসংখ্য মানুষ যাতায়াত করেন এই পথে। স্থানীয়রা জানান, রাউজান পৌরসভার রাঙামাটি মহাসড়ক থেকে শুরু হয়ে সড়কটি উপজেলার নোয়াপাড়া বাজারের কাপ্তাই সড়কের প্রবেশ পথে গিয়ে শেষ হয়েছে। এই সড়কের দু'পাশে অসংখ্য বাজার, স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে।কিন্তু গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল অবস্থার কারণে চলাচলে দায় হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন,সড়কটির যে অবস্থা, কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ব্যাপক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সড়কে কাদাযুক্ত পানি জমে থাকায় সড়কের পাশে থাকা ব্যবসায়ীদের দোকানের জিনিসপত্র নষ্ট হচ্ছে এবং ক্ষতিগ্রস্তও হচ্ছেন। দ্রুত এ সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।
সিএনজি অটোরিকশা চালক লোকমান বলেন, এই সড়ক দিয়ে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়,শরীর ব্যাথা হয়ে যায়।নোয়াপাড়া থেকে রাউজান সদর ভাড়া নিয়ে একবার আসলে দ্বিতীয়বার নোয়াপাড়া আর যেতে মন চাইনা।
সড়ক ও জনপদ বিভাগ বলছেন সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান প্রক্রিয়ায় আছে। মন্ত্রনালয়ের অনুমোদন হাতে পেলে দ্রুত কাজ শুরু করা হবে। এই বেহাল সড়কের উন্নয়নে ব্যয় হবে প্রায় ১২ থেকে ১৬কোটি টাকা।
চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলে হউদ্দিন চৌধুরী জানান, সড়কটির উন্নয়ন টেন্ডার আহ্বান মন্ত্রনালয়ে প্রক্রিয়ায় আছে। আমরা অনুমোদন পেলে দ্রুত এই সড়কের কাজ শুরু করা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited