শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৭:৩১ পিএম, ২০২৫-০৮-৩০
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ৩১০০ মিটার চরঘেরা জাল আটক করা হয়।
২৮ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ৮.৩০ হতে ৩.৩০ পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে অভিযানে নেতৃত্ব দেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ রামদাশহাট ফাঁড়ির ইনচার্জ, উপ পরিদর্শক রমজান আলীসহ সঙ্গীয় টিম ও হালদা পাহারাদাররা। ২৯ আগস্ট শুক্রবার সকালে অভিযানে জব্দকৃত ৩১০০ মিটার চরঘেরা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জাল বিনষ্টকরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, হালদা রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মঞ্জুরুল কিবরিয়া, রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম সহ নৌপুলিশের উপ-পরিদর্শক রমজান আলী, পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ ও হালদার পাহারাদারগণ।
হালদা নদীতে অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম জানান, হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য অধিদপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited