চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিআইইউ শিক্ষার্থীদের এইচএসবিসি চট্টগ্রাম অফিস পরিদর্শন: বাস্তবমুখী শিক্ষার অনন্য অভিজ্ঞতা

খবর বিজ্ঞপ্তি    |    ০৪:২২ পিএম, ২০২৫-০৮-২৪

সিআইইউ শিক্ষার্থীদের এইচএসবিসি চট্টগ্রাম অফিস পরিদর্শন: বাস্তবমুখী শিক্ষার অনন্য অভিজ্ঞতা

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর বিজনেস স্কুলের ২৫ জন শিক্ষার্থী সম্প্রতি শিক্ষামূলক ভ্রমণের অংশ হিসেবে এইচএসবিসি বাংলাদেশ-এর চট্টগ্রাম অফিস পরিদর্শন করেন। সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদেরের তত্ত্বাবধানে আয়োজিত এই পরিদর্শনে অংশগ্রহণ করেন সিআইইউ’র প্রক্টর অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, সহকারী অধ্যাপক ইফফাত ইশরাত খান এবং প্রভাষক হুমায়রা জসিম। শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থাপনা ও কর্পোরেট পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা প্রদান করার লক্ষ্যেই মূলত এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। 
এসময় এইচএসবিসি-এর পক্ষে ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দের মধ্যে ওমর শরীফ, হেড অব চট্টগ্রাম ব্যাংকিং, এইচএসবিসি বাংলাদেশ, দেবাশীষ চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম ক্লাস্টার, গ্লোবাল ট্রেড সল্যুশনস; নাহিয়ান মঈন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং; জুয়েল দাস, টিম লিড ও ভাইস প্রেসিডেন্ট, জিপিএস অপারেশনস, সিআইবি, সিওও; আরিয়ানা এ খান, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, কর্পোরেট এন্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। 
উল্লেখযোগ্যভাবে, এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নিলয় কর্মকার, অ্যাসোসিয়েট, জিপিএস অপারেশন্স, কর্পোরেট এন্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং, সিওও, যিনি শিক্ষার্থীদের জন্য একজন অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন।
সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা ব্যাংকের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের কাছ থেকে ইন্টার্নশিপ, কর্পোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) এবং টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা লাভ করেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেন ইন্টার‍্যাকটিভ ভিডিও প্রেজেন্টেশনে এবং পরবর্তীতে এক মজার র‍্যাপিড-ফায়ার কুইজে, যেখানে বিজয়ীরা পুরস্কৃত হন। 
এইচএসবিসি কর্তৃপক্ষ এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে বাস্তবমুখী অভিজ্ঞতা শেয়ার করে নিতে পেরে সন্তোষ প্রকাশ করে। সিআইইউ বিজনেস স্কুলের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কার্যক্রম ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া’ সংযোগকে আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ কর্পোরেট লিডার গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর