শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:৫০ পিএম, ২০২৫-০৮-২১
চট্টগ্রামের কাটগড় রাজাবাদশার দিঘীতে বছরজুড়ে চলছে বড়শি প্রতিযোগিতার নামে জমজমাট জুয়ার আসর। মাছ শিকারের বৈধতা দেখিয়ে এই আয়োজন চালালেও এর আড়ালে কোটি টাকার লেনদেন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, নতুন প্রজন্মকে সর্বস্বান্ত করে দিচ্ছে এ খেলা। মাছ শিকারের আড়ালে প্রলুব্ধকর টিকেটের ফাঁদে ফেলে শতশত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, পাহাড়তলী ভেলুয়ার দিঘী থেকে শুরু করে কুমিল্লা, ফেনী, লামা ও আমিরাবাদের বিভিন্ন লেকে বড়শি প্রতিযোগিতার নামে চলছে এই জুয়ার আসর। প্রতিটি আসরে টিকেট বিক্রি থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় শক্তিশালী সিন্ডিকেট। রাজাবাদশার দিঘীতে প্রতিটি আসনে ৫৮–৬০ হাজার টাকা করে ৮০–১১০ টিকেট বিক্রি হয়। এতে একেক আসরে আয় হয় ৫৪ লাখ টাকারও বেশি। এর অর্ধেক পুরস্কার দেখালেও বাস্তবে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় আয়োজকরা।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, 'আমরা বছরের পর বছর এই বড়শি খেলার নেশায় জমিজমা বিক্রি করে নিঃস্ব হয়ে গেছি। এই সিন্ডিকেটকে রুখতে রাষ্ট্রকে আইন প্রয়োগ করে জুয়া খেলা বন্ধ করতে হবে।'
অন্যদিকে, আয়োজক পক্ষের দাবি, এটি কেবল মাছ শিকারের বৈধ প্রতিযোগিতা। টিকেট বিক্রি করা হয় বড়শির সরঞ্জাম বিক্রির অংশ হিসেবেই।
এ প্রসঙ্গে পতেঙ্গা থানার ওসি সুলতান আহসান বলেন, 'যদি বড়শির আড়ালে জুয়া ও বেআইনি কার্যকলাপ পরিলক্ষিত হয়, তাহলে সাথে সাথে আইনি ব্যবস্থা নেয়া হবে।'
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited