চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে মানববন্ধন

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার :    |    ১২:১১ পিএম, ২০২৫-০৮-১০

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবান জেলার আলীকদম উপজেলার কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) বিকেলে আলীকদম প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে সাংবাদিক তুহিন নৃশংস হত্যার শিকার হয়েছেন—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইদিনে গাজীপুরে আরেক সাংবাদিক প্রকাশ্যে মারধরের শিকার হয়েছেন, যা সাংবাদিক সমাজের জন্য ভয়াবহ সংকেত। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং নিহত তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করার আহ্বান জানান।

তারা সতর্ক করে বলেন, এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এশিয়ান এইজ পত্রিকার প্রতিনিধি  সাংবাদিক হাসান মাহমুদ, আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধিএস.এম. জুয়েল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি যুগান্তর  পত্রিকার প্রতিনিধি জয়দেব রাজ, আলীকদম সাংবাদিক ফোরামের সভাপতি দ্যা ডেইলি ক্যান্ট্রি টুডে প্রতিনিধি তৌহিদুল ইসলাম,  সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ,  সাঙ্গু পত্রিকার প্রতিনিধি সুশান্ত তঞ্চঙ্গা, আজকালের কণ্ঠের প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, দৈনিক অগ্রযাত্রার প্রতিনিধি জে.এম. হাশেম,  বাংলাদেশ সমাচার প্রতিনিধি জমির উদ্দিন, আজকের পত্রিকার প্রতিনিধি মো. শাহ আলম প্রমুখ।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর