শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:২৮ পিএম, ২০২৫-০৮-০৬
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত পনেরজন যাত্রী আ'হ'ত হন। আজ বুধবার (৬ আগষ্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট থানা এলাকার মহিরা মাদ্রাসার পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি পাশ কাটাতে গেলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বেশ কয়েকজন যাত্রী আ'হ'ত হন।
আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে মমতাজ (৩২), শাহ আলম (৩৫), আলি আহমদ (৭০), রাজীব দে (৩৪), মো. মহিউদ্দিন (৪০), অমিত দে (২৫)। আহতদের মধ্যে কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গু'রু'তর অবস্থায় অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, “পটিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি মহিরা এলাকায় পৌঁছালে পাশ থেকে একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আ'হ'ত হন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited