চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় ফ্যাসিস্টের দোসরকে ক্ষমতায় ফিরিয়ে আনতে বিএনপির দৌড়ঝাঁপ, ৮ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাব

স্টাফ রিপোর্টার :    |    ০৯:৪৯ পিএম, ২০২৫-০৭-২৪

আনোয়ারায় ফ্যাসিস্টের দোসরকে ক্ষমতায় ফিরিয়ে আনতে বিএনপির দৌড়ঝাঁপ, ৮ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী বহিষ্কৃত প্যানেল চেয়ারম্যান ইলিয়াস মাহমুদ খোকনকে পুনরায় ক্ষমতায় বসাতে বিএনপির হেলাল গ্রুপের একটি পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর প্রভাব বিস্তার করে তাকে আবারো প্যানেল চেয়ারম্যান করতে দৌঁড়ঝাপ শুরু করেছে। অন্যদিকে ফ্যাসিস্টের দোসর ইলিয়াস মাহমুদ খোকনকে ক্ষমতা না দিতে ইউনিয়ন পরিষদের  ৫ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দেন । 

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে হাইলধর ইউনিয়নের এই সমস্যা নিয়ে দুই পক্ষ ইউএনও বরাবরে অভিযোগ দিয়ে বৈঠকে বসলে বিএনপিপন্থী লোকজন ফ্যাস্টিস্টের সহযোগী ইলিয়াস মাহমুদ খোকনের পক্ষ নিয়ে আবু ফয়েজের পক্ষে প্রস্তাব দেওয়া ইউপি সদস্য ও নারী ইউপি সদস্যদের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ তুলেছে বর্তমান ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকারী আবু ফয়েজের পক্ষের লোকজন। এতে করে ঝগড়া এড়িয়ে আবু ফয়েজের সমর্থকরা বাড়ীতে চলে যান। 

বর্তমান ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকারী আবু ফয়েজ জানান, আমরা ৮ জন ইউপি সদস্য অনস্থা প্রস্তাব দিতে ইউএনও অফিসে গিয়েছিলাম তারমধ্যে বিএনপির হেলাল গ্রুপের গাজী ফোরকানের নেতৃত্বে কয়েকজনে মিলে ৩ জন ইউপি সদস্যকে ভয়ভীতি দেখায় ও অনস্থা প্রস্তাব দিতে নিষেধ করে। আমরা বাকী ৫ জন সদস্য ইলিয়াস মাহমুদ খোকনের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব দিয়ে আসার সময় আমাদের সাথে হাতাহাতি হয়। এনিয়ে হাইলধরবাসীর মনে আতঙ্ক বিরাজ করতেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কি করে এখনো আওয়ামী লীগের দোসরা থানায় উপজেলায় বিচরণ করে তাদের পিছনে কারা শক্তি ও সাহস দিচ্ছে তাদের চেহারা জাতির সামনে উন্মোচন করে দেওয়া দরকার।

এ ব্যাপারে ইলিয়াস মাহমুদ খোকন বলেন, আমি গত ৫ আগস্টের পরে প্যানেল চেয়ারম্যান ছিলাম। এর মধ্যে আমি গ্রেফতার হয়ে জেলে গেলে সেখান থেকে এসে দায়িত্ব পালন করতে গেলে ইউপি সদস্যরা আমার বিরুদ্ধে অনাস্থা দেন। এখন ইউএনও মহোদয়ের ব্যাপার। বিএনপি লোকজন কেন নিয়ে গেলেন জানতে চাইলে তিনি জানান, ওরা কেন গেছে আমি জানিনা। 

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ইলিয়াস মাহমুদ খোকন প্যানেল চেয়ারম্যান ছিলো। বর্তমানে তার বিরুদ্ধে ইউপি সদস্যরা অনস্থা দেওয়ায় আমি জেলা প্রশাসক বরাবরে একটি রির্পোট দেবো। সেখান থেকে সিদ্ধান্ত আসলে সেই অনুযায়ী কাজ করা হবে।

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর