শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৫০ পিএম, ২০২৫-০৭-২৩
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ
বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালির ‘ডেঞ্জার হিল রিসোর্টে’ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটক।
নিহত আনোয়ার ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ পশ্চিম পাড়ার শাহী মসজিদ রোডের বাসিন্দা, পিতার নাম আবু তাহের।
জানা গেছে, আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে উঠেন এবং কটেজ নম্বর ১২-তে অবস্থান করছিলেন।
দুই দিন অতিবাহিত হওয়ার পর ২৩ জুলাই (বুধবার) সকাল ১০টায় নাস্তা পৌঁছে দিতে গেলে রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত কটেজের দরজা বন্ধ পান। পরে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তারা ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি ম্যানেজার আব্দুর রাজ্জাক সুমনকে জানালে তিনি মালিকপক্ষকে অবহিত করেন, এবং পরে থানায় খবর দেওয়া হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “রিসোর্টের মালিক আকাইদ হোসেন ফোন করে জানান যে, একজন পর্যটক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কটেজের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং টয়লেটের দরজার উপরের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।”
নিহতের পকেট থেকে প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-ঠিকানা নিশ্চিত হওয়া গেছে।
মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited