শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:২২ পিএম, ২০২৫-০৭-২৩
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ, গাউছুল আজম শাহসূফি সৈয়দ গাউছুল আজম (ক.) মনোনীত সাজ্জাদানশীন শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বুধবার রাত এশার নামাজের পর মাইজভান্ডার শরীফের শাহী ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং মাইজভান্ডার দরবার শরীফের একজন গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তরীকতের মহান আদর্শ ও শিক্ষার প্রচার-প্রসারে তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।
তাঁর ইন্তেকালে দরবার শরীফের ভক্ত-মুরিদগণ, স্থানীয় বাসিন্দা, মসজিদ ও মাদ্রাসাসমূহ, আঞ্চলিক সংগঠনসমূহসহ দেশের বিভিন্নস্থানের অনুসারীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
শোক প্রকাশ করেছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited