শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:১৭ পিএম, ২০২৫-০৭-২২
চট্টগ্রামের বারইয়ারহাট এলাকায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দু'জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। অভিযানে আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা থানার ভমরকান্দি গ্রামের মৃত সোজা মিয়ার ছেলে মোঃ সোহাগ হোসেন (৩১) ও বরুড়া থানার কাটাখালা গ্রামের মোঃ সেলিমের ছেলে মোঃ মনির হোসেন (২২)।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী জেলার সীমান্তর্বতী এলাকা হতে একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি পিকআপ গাড়ী’কে থামানের সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সোহাগ ও মনির নামে দু'জনকে আটক করে হেফাজতে নেয় র্যাবের আভিযানিক দল। পরে আটককৃত আসামিদের দেয়া তথ্যমতে তাদের হেফাজতে থাকা পিকআপ গাড়ীর কেবিনের ভিতরে সিটের নিচে বিশেষ কৌশলে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৮টি প্যাকেটে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited