শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ১০:৩০ পিএম, ২০২৫-০৭-২১
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মো. জিসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড পূর্ব বেপারীপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিসান স্থানীয় চৌধুরীহাট এলাকার একটি স্টিলের আলমারি তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানা যায় । তিনি কধুরখীল এলাকার মো. সোলাইমান বাবুর্চির ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে জিসান দ্বিতীয়।
জানতে চাইলে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তিনি আরও বলেন, জিসান মৃত্যুর আগে গভীর রাত পর্যন্ত এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা মো. সোলাইমান বাবুর্চি বলেন, “প্রায় এক মাস আগে কক্সবাজার যাওয়ার কথা বলে বন্ধুদের সঙ্গে ঢাকা গিয়েছিল জিসান। পাঁচ-ছয় দিন পর বাড়িতে ফিরে সারাক্ষণ মোবাইলে বন্ধুদের সঙ্গে কথা বলত। পরিবারের কারো সঙ্গে সে কথা বলত না। এমনকি ঘরের খরচ দেওয়া বন্ধ করে দেয়। তার মায়ের স্বর্ণালঙ্কারও বিক্রি করে দিয়েছে। হয়তো কোথাও ঋণ হয়েছিল, কিন্তু আমাদের কিছু বলেনি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited