শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৫৩ পিএম, ২০২৫-০৭-১৪
"মেধা ও মননে সুন্দর আগামী” এই প্রতিপাদ্যে আনোয়ারা উপজেলার আইরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী মাঠে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচি- কৈশোর কার্যক্রম কৈশোর মেলা৷ সোমবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রত্যাশী এনজিও এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৈশোরমেলা ২০২৫ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত৷ এই অনুষ্ঠানটি আনোয়ারা উপজেলার প্রোগ্রাম অফিসার মোঃ আজিম উদ্দীনের পরিচালনায় সঞ্চলানা করেন মোহাম্মদ আরমান।
সভাপতিত্ব করেন প্রত্যাশীর চকরিয়া উপজেলার সিনিযর প্রোগ্রামিং অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার ইয়াছিন আরফাত৷ বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ বাবুল৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ ফখর উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আরফাত, সিথারা বেগম, রুচি আক্তার সহ প্রমুখ৷ আয়োজনে মিনি ম্যারাথন, ১০০ মিটার দৌড়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ৮ টি স্টলের মাধ্যমে কিশোর-কিশোরীদের নিজ হাতে তৈরি বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শিত হয়। এছাড়া দেশাত্মবোধক গান, নৃত্য ও যৌথ অভিনয়ের মধ্য দিয়ে ছাত্রদের অনুভূতি ও প্রতিভা প্রকাশ করা হয়৷ সকালে আইরমঙ্গল অস্থায়ী স্কুল মাঠ পয়েন্ট থেকে শুরু হওয়া ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে শতাধিক কিশোর-কিশোরী।
বর্তমানে আনোয়ারা উপজেলার প্রতিটি ওয়ার্ডে ১ টি করে কিশোর ও ১ টি করে কিশোরী ক্লাবসহ মোট ১৯৮ টি ক্লাব রয়েছে। অনুষ্ঠানটি ছিল শুধু একটি আয়োজন নয়, বরং কৈশোরের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের প্রকাশ মঞ্চ।
উদ্যোক্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited