শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:০৭ পিএম, ২০২৫-০৭-১০
পিতৃহীন অভাবের সংসারে ঠিকমতো দুবেলা দুমুঠো খাবারই জোটেনি মেধাবী শিক্ষার্থী মনীষার। এমনকি জোটেনি ভালো পোশাকও। এসব অভাবকে জয় করে এ বছর এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে মনীষা।
বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পদ্ম পুকুর এলাকার মরহুম মফজল আহমদ ও মনোয়ারা বেগমের মেয়ে এবং চরখিজিরপুর হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফজিলাতুন্নেছা মনীষা।
স্থানীয় প্রতিবেশীরা জানান, মনীষা ছোট বেলায় ঈদের দিন ভোরে বাবা হারিয়ে ফেলেন, এক হতদরিদ্র পরিবারের জন্ম নেওয়া মনিষার মা মনোয়ারা বেগম পাচঁটি মেয়ে নিয়ে পড়ে যায় বিপদে , দীন মজুর বাবা তেমন কিছু রেখে যেতে পারিনি তাদের জন্য। মনীষার মা পড়ে যায় আর্থিক সংকটে বাচ্চাদের পড়াশুনা খাবার নিয়ে মহা সংকটে পড়ে যায়।
মনীষার মা মনোয়ারা বেগম বলেন, সংসারের অভাব পূরনে কিছু ধানী জমিতে চাষ করে আর উপায় না দেখে ক্লাববের বিয়ের অনুষ্ঠানে রান্নাবান্নার কাজ করেছি। আর্থিক সংকটে থাকার পরও মেয়েদের পড়ালেখা বন্ধ করেনি , অনেক সময় না খেয়ে স্কুলে যেতে হয়েছে আমার মেয়েকে। এখন কলেজে ভর্তি হয়ে কীভাবে লেখাপড়ার খরচ আসবে সে চিন্তায় পড়েছি।
হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম বলেন, হতদরিদ্র পরিবারের মেয়ে মনীষা অত্যন্ত ভদ্র। বিদ্যালয়ে এসে সে সব সময় চুপচাপ থাকত। তবে ক্লাসে সব সময় থাকত মনোযোগী। মনীষা জিপিএ-৫ পাওয়ায় বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারী খুশি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited